ড্যাপ লঙ্ঘন ও সরকারি খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
রাজধানীর উত্তরখান ও খিলক্ষেত থানাধীন বাওথার মৌজায় সরকারি বোয়ালিয়া খাল দখল, অবৈধ বেইলি ব্রিজ নির্মাণ এবং ড্যাপ (২০২২-২০৩৫)-এর বিধান অমান্য করে ফসলি জমি ও জলাশয় ভরাটের অভিযোগে ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের বালু ভরাট কার্যক্রমের ওপর ৬ মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ....
